ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক এবং জনগণের মতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। রাজধানীর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জাফরোল হাছানের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি মঙ্গলবার এ কথা বলেন। রাজধানীর বেইলী রোডের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
আইনমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনে দাবি মোটেও সাংবিধানিক নয় এবং অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।