পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে ‘বিন্দু ৩৬৫’
নিউজ ডেস্ক: পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে বিন্দু ৩৬৫ এর উদ্যোগে পার্টনার সেমিনার অনুষ্ঠিত। ২২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর জিইসি মোড়ে হোটেল জামানের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিন্দুর লক্ষ্য, উদ্দেশ্য ও এর সাথে যুক্ত হতে আগ্রহী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও অংশীজনদের নানা প্রশ্নের উত্তর দেন বিন্দুর ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা প্রাণ সারোয়ার ও নাজমুস সাকিব জুবায়ের। সেমিনারে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে প্রাণ সারোয়ার জানান, বাংলাদেশে প্রায় ৭০০ পর্যটন স্পট রয়েছে যেগুলো সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন পরিচিতি উপস্থাপন করা সম্ভব হয়নি। বেসরকারিভাবে বিন্দু ৩৬৫ দেশি বিদেশি পর্যটকদের কাছে এসব প্রাকৃতিক নৈসর্গিক পর্যটন স্পটের পরিচিতি তুলে ধরবে এবং পর্যটকদের গাইডলাইন দিয়ে সহযোগিতা করবে।