পীরগঞ্জে জোর পূর্বক জমি দখলের চেষ্টা
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে কানাড়ী গ্রামে জোর পূর্বক জমি দখলের চেষ্টা। ফরহাদ হোসেন নামে অভিযোগেকারী বলেন, উল্লেখিত বিবাদী জয়নাল আবেদীন, ফুল মিয়া, সহরাব আলী, সাইফুল ইসলাম সহ ও তার পরিবারের লোকজন গত ৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১ টার সময় আমার জমিতে এসে জোর পূর্বক জবর দখলের উদ্দেশ্যে জমিতে রোপন করা হলুদ ক্ষেত সহ বাঁশ ঝাড় বিনিষ্ট করে ক্ষতি সাধন করে। কাচা বেড়ার টাটি ও বেড়ার ঘর তোলার পায়তারা শুরু করে অভিযোগকারী তার পরিবারকে বিবাদীগণের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।
পরে সেফালী বেওয়া বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে পীরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করে। যাহার মামলা নং- ২০, তাং- ২৮/০১/১৯, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/
আমি আমার পরিবার সবসময় ভয়ভীতির মধ্যে বাসকরি। কখন কিভাবে আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিবাদীগণ আক্রোস মূলক ক্ষতি সাধন করে সে ভয়ে দিনাতিপাত করছি। বিবাদীগনের সাথে কথা বলে জানা যায়, ১৯৭৪ ও ১৯৭৫ সাল থেকে তাদের এ জমি সংক্রান্ত জের হয়ে আসতেছে। ৩ চেয়ারম্যান বিচার করে গেলেও আদৌ এর সুরাহ হয়নি। ফরহাদ হোসেন ও তার পরিবার লোকজন বলছে যে জমিতে তারা ঘর তুলেছে ঐ জমির দলিল তাদের নামে আছে। তারা জোর পূর্বক দখল করে আমাদের উপর মামলা হামলা করবে বিবাদীগণ বলে আসছে। উভয় পক্ষের মামলা চলমান।