--- বিজ্ঞাপন ---

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন জগত পার্কে ভ্রাম্যমান আদালতের হানা, ৫০ হাজার টাকা জরিমানা

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আচকা ইউনিয়নে রুহিয়া টু  ঠাকুরগাঁও পাকা সড়কের পাশে স্বপ্নজগত পার্কে অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৮ প্রেমিক যুগলকে এবং তাদের অশালীন মেলামেশায় সুযোগ করে দেয়ার অপরাধে পার্ক মালিককে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে পার্ক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটক ৮ প্রেমিক যুগলকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নে রুহিয়া টু ঠাকুরগাঁও পাকা সড়কের পাশে বুড়িরবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকায় স্বপ্নজগৎ নামে একটি পার্ক স্থাপন করে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম চৌধুরী।পার্কটি চালুর পর থেকেই থেকে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অসামাজিক কার্যকলাপের সুযোগ দিয়ে দু হাতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে ।

এদিকে ভ্রাম্যমান আদালত ওই পার্কে অভিযান চালিয়ে অসামাজিক মেলামেশা করার সময় পুলিশ ৮ প্রেমিক যুগলকে আটক করে।তারা সকলে স্কুল ও কলেজের শিক্ষার্থী বলে জানায়।ওইসব অল্প বয়সী ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার অপরাধে পুলিশ পার্ক মালিক সারোয়ার আলমকে আটক করে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম ৮ প্রেমিক যুগলের মুচলেকা নিয়ে তাদেও অভিভাবকদের হাতে তুলে দেয়।আর পার্কের নামে অসামাজিক কার্যকলাপ করার সুযোগ দেওয়ায় ও সহযোগীতা করার অপরাধে পার্ক মালিক সারোয়ার আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।

উল্লেখ্য, অশালীন কার্যকলাপের অভিযোগে এরপূর্বে একাধিকবার বন্ধ করে দেয় ওই পার্কটি। ৩০ ডিসেম্বর নির্বাচনের পূর্বে পার্কে নাশকতার পরিকল্পনা করায় পার্ক মালিককে গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.