পাকিস্তানের দূতকে তলব
নিউজ ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেয়া তথ্যের নিচে কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাহ ফয়সাল কাকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন। তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়া হয়।