--- বিজ্ঞাপন ---

সংরক্ষিত নারী এমপিদের শপথ কাল

0

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের শপথ কক্ষে তারা শপথ নেবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির নাম-ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করে।

নারী এমপিদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগ, চারজন জাতীয় পার্টি, একজন ওয়াকার্স পার্টি ও একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.