--- বিজ্ঞাপন ---

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা নির্বাচনে যাচাই বাছাই পর্বে বাদ পড়লেন যারা

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চাচা ভাতিজসহ ৩টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছিলেন। ২০ ফেব্রুয়ারী বুধবার যাচাই –বাছাই পর্বে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুঠোফনে সাংবাদিক মজিবর রহমান শেখ কে এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার সামশুল আযম। বাদ পড়া প্রার্থীর হলেন-উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু লিটন ও কামরুজ্জামান মহিলা ভাইস চেয়ারম্যান পদের মিনা বেগম। এদের মনোনয়নপত্র দাখিরের সময় ২৫০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় গড়মিলের কারণে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া অপর প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী সরকারী চাকুরীর কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী উপজেলা আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ. লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তার ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন-বড়পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.