--- বিজ্ঞাপন ---

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতনিধি: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন সদর উপজেলার স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি সুলতান ফেরদৌস ন¤্র চৌধুরী। ২৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১ টায় সাংবাদিক সম্মেলন করে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের কারন হিসেবে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে তথা ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ছিলেন। কিন্তু আমরা দেখেছি ঐ নির্বাচনে প্রশাসনের নির্লজ্জভাবে হস্তক্ষেপ ও বর্তমান সরকারি দলের নোংরামী ও মাস্তানির কারনে সাধারন মানুষ সু-চিন্তিত ভোট প্রয়োগ করতে পারে নাই। যার জন্য বি, এন, পি মনে করে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হতে পারেনা। বি, এন, পি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহন করবেনা। তিনি আরও বলেন আমি দলকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন কিনেছিলাম। আমি একজন প্রার্থী হিসেবে এলাকা ঘুরে দেখলাম মানুষের মাঝে কোন নির্বাচনী আমেজ নেই। প্রত্যেকের মুখে একটাই কথা এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া কঠিন। তিনি বলেন এ মর্মে আমি বিশ্বাস করি এই প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব না। বিধায় আমি প্রার্থীতা প্রত্যার করলাম। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মোহাম্মদ মামুন সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.