পীরগঞ্জে জাবরহাট ইউপিতে সংরক্ষিত সদস্য পদে উপ নির্বাচন আজ
জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আসন্ন ১০নং জাবরহাট ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী এবং মরহুম রাবেয়া খাতুনের বউমা আফসানা খাতুন কলম মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন। জানা যায়, ২৮ ফেব্রুয়ারি এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আফসানা খাতুনের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন পুষ্প রাণী রায় (মাইক) মার্কা। এই ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯ শত এবং ভোট কেন্দ্র ৩টি। এলাকাবাসীরা জানান, যেহেতু আমাদের ইউ’পি সদস্য রাবেয়া খাতুনের বউমা আফসানা খাতুন এ উপ-নির্বাচনে প্রার্থী হয়েছে আমরা চাই তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে তার শাশুরীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য সবাই মিলে সহযোগীতা করবো যেন তিনি ভোটে নির্বাচিত হন।
উল্লেখ্য যে, এই ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন মরহুম রাবেয়া খাতুন। তিনি ৫ ডিসেম্বর ২০১৮ইং সালে সড়ক দূর্ঘটনায় মারা গেলে এ উপ- নির্বাচন হতে যাচ্ছে।