ঠাকুরগাঁওয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁয়ে পালিত হল জাতীয় ভোট দিবস । দিনটি পালন করতে জেলা নির্বাচন অফিস ১ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষাবিদ প্রফেশ্বর মনোতোষ কুমার দে প্রমুখ, সভায় ভোটারদের ভোট প্রয়োগের উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, দেশ পরিচালনায় যোগ্যদের নির্বাচিত করতে ভোটারদের নিজ নিজ ভোট প্রয়োগ করতে হবে । নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের মতামত প্রয়োগে প্রশাসন শান্তি ও পরিবেশে নিরাপদ রাখতে ভূমিকা পালন করবে । অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় ভোট দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১ মার্চ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিয়ের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় এসে শেষ হয় । পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রঞ্জিত বর্মন, উপজেলা প্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সামিয়েল মাডি , উপজেলা পরিসংখ্যান অফিসার ওমর ফারুক, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু , সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেখ, সরকারি শহীদ আকবর আলী কলেজের প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন, বক্তারা বলেন জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৯ শত ৩১ জন ভোটার হয়েছে । এছাড়া ১লা মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে ।