--- বিজ্ঞাপন ---

আলোকিত সকালের প্রহর (কবিতা): আনোয়ার শাহাদাত

0

আলোকিত সকালের প্রহর
-আনোয়ার শাহাদাত
************************
সময়ের কথা সময়ে না পারি বলিতে
সত্য ও ন্যায়ের পথে না চাই চলিতে!
কুট কৌশল রপ্ত করি দূর্বলকে দলিতে
আপন স্বার্থের তরে ঘুরি নরক গলিতে!

চেষ্টা করিনা কভু নিজের পরিচয় জানিতে
প্রভু কেন পাঠালেন আমায় এই ধরনীতে,
কেন আমায় শ্রেষ্ঠ করিলেন তাঁর সৃষ্টিতে
সত্য-মিথ্যা দেখিনা কেন বিবেকের দৃষ্টিতে?

মানব হৃদয় কেন আজ হিংসার চারণভূমি
নিত্য কেন ফ্যাতনা-ফ্যাসাদের চরণ চুমি!
চারিদিকে শুধু আজ ভাঙ্গনের শব্দ শুনি
তবু আলোকিত এক সকালের প্রহর গুণি।
##
সৌদি অারব
০৩/১২/২০১৮

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.