ঠাকুরগাঁওয়ের শিশুর মরদেহ উদ্ধার
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে পুকুর থেকে একটি অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ মার্চ রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের লোলপুকুর থেকে এ অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করা হয় বলে জানানা বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক। বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক আমজাদ হোসেন জানান, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের মৃত ইজাব উদ্দীনের ছেলে মাইনুর হোসেন তার পুকুরে অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করে থাকায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন , এ ঘটনা বালিয়াডাঙ্গী থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরিণত শিশুর (ফিটাস) মরদেহটির ডিএনএ পরীক্ষা এবং ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা মর্গে পাঠানো হবে।