‘রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক: রাউজানে গণমাধ্যমকর্মীদের সংগঠন হিসেবে ‘রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ হয়েছে। সোমবার বিকেল ৫টায় রাউজান পৌরসদরস্থ অস্থায়ী কার্যালয়ে দৈনিক আজাদী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর আসলামের সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রতিদিনের প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।