ঠাকুরগাঁওয়ে শত্রুতার জেরে ১৪৬টি আম গাছ নষ্ট করেছে দূর্বৃত্তরা
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে শত্রুতার জেরে এক ব্যবসায়ীর ১৪৬টি আম গাছ কেটে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
জানা গেছে, মিত্রবাটি গ্রামের আম বাগান ব্যবসায়ী শরিফুল ইসলাম বিপুলের আম বাগানে রাতের আধারে দূর্বৃত্তরা এ গাছগুলো কেটে ফেলে যায়।
শরিফুল ইসলাম বিপুল জানান, আমার আম বাগানে প্রায় ২ হাজার গাছ রয়েছে। ৫ মার্চ মঙ্গলবার রাতে এলাকার কতিপয় সন্ত্রাসী ও দূর্বৃত্ত প্রকৃতির লোক বাগানে অনাধিকার প্রবেশ করে ১৪৬টি ফলজ আম গাছ কেটে ফেলে।
এর আগে কে বা কাহারা আমার বাগানে আগুন দিয়ে ৫০টি আম গাছ পুড়ে ফেলে। ফলে আমার প্রায় ২ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়েছে। ঠাকুরগাঁও জেলার
পীরগঞ্জ থানার ওসি বলজুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।