মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নৌকার বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম। আগামী ১৮ মার্চ দিত্বীয় ধাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সংসদ সদস্য নিজ এলাকায় থেকে নৌকার বিপক্ষে প্রচারনা চালাচ্ছেন বলে উল্লেখ্য করে নির্বাচন কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আহসান হাবীব বুলবুল।
লিখিত অভিযোগে বলা হয়, বাংলাদেশ আ’লীগ থেকে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারনা বা গণসংযোগে অংশ না নিয়ে। তার ছোট ভাই শফিকুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী (আনারস) প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকায় থেকে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই না ৫-৭ জনের গ্রুপ করে আনারস প্রতীকে ভোট সংগ্রহের জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে নিরপেক্ষতা হারাবে। আহসান হাবীব বুলবুল রবিবার জেলা রির্টারিং কর্মকর্তা ও উপজেলা রির্টানিং কর্মকর্তা মাধ্যমে লিখিত অভিযোগটি প্রেরণ করেন।
এছাড়া নির্বাচনের শুরু থেকে সাংসদের নির্দেশে এমপি’র ছেলে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম ও সাংসদের এপিএস শামীমসহ উপজেলা আ’লীগের বেশকয়েকজন নেতা আনারস প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।