ঠাকুরগাঁওয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে গ্রহণের লক্ষে ১৩ মার্চ বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবব্রত ভট্টাচার্য্য, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান ও অধিনায়ক ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
লেফটেন্যান্ট কর্নেল সামিউল নবি (সামি) প্রমুখ। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।এছাড়াও মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।