বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগপোযোগী করতে কাজ করছে
রাঙ্গুনিয়ার পদুয়া হযরত সিদ্দিক আকবর (র:) মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শফিউল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। উদ্বোধক ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কবীর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ:লীগ নেতা আলহাজ্ব এমদাদ হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ডা. জসিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মো: বদিউজ্জামান, মেম্বার আহম্মদ হোসেন, হাফেজ মো: আনোয়ার, মাস্টার মকবুল আহম্মদ, মো: রমজান আলী, আলহাজ্ব মো: ইউসুপ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্্রাসা সুপার মাওলানা করিম উদ্দিন নঈমী। সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগপোযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি লেখা-পড়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ধর্মের অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক বৈষম্য সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।