চট্টগ্রামে বীমা মেলায় ফারইষ্ট ইন্স্যুরেন্সের গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক বিতরণ

নিউজ ডেস্ক: বীমাখাতের নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রাণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে বাংলাদেশে ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগীতায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে দুইদিনব্যাপী বীমা মেলা গতকাল শেষ হয়েছে। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআর’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। মেলায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পালি লি: গ্রাহকদের মধ্যে বীমা দাবীর ২৪ কোটি ৮৩ লক্ষ ৭১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ ইনসুরেন্স ফোরামের সহসভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়ত উল্লাহ সহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্যবৃন্দ, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।