জয়বাংলাকে বাঙ্গালির জাতীয় স্লোগান স্বীকৃতি দেওয়ার দাবি
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্বাধীন বাংলাদেশের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন অনুষ্ঠানে বক্তারা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে একটি অশুভচক্র কটুক্তি ও ইতিহাস বিকৃত করে চলেছেন উল্লেখ করে বক্তারা আরো বলেন ইতিহাস চলমান বিষয়। বঙ্গবন্ধুকে কটুক্তি করে ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করে শাক দিয়ে মাছ ঢাকার শামিল মাত্র। বক্তারা ইতিহাস বিকৃতকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন জয়বাংলা স্লোগানকে রাষ্ট্রীয়ভাবে বাঙ্গালির জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে লেখক ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের জিএম সুজিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহিন। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি নাট্যজন সজল চৌধুরী, এড. আশুতোষ দত্ত নান্টু, অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নীলরতন দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা এম এ সালাম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, ইউনুছ মিয়া, হারুন রশিদ, জামাল উদ্দিন কান্টু, কাজী আইয়ুব, সমীরন পাল, রোজী চৌধুরী প্রমুখ।