চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নির্বাচন ৫ এপ্রিল
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি (২০১৯-২০২২ খ্রি.) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২২ মার্চ ২০১৯ খ্রি. বিকাল ৫.৩০ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম. নুরুল হুদা কুতুবী এ তফসিল ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া ও অ্যাডভোকেট এনামুল হক। নির্বাচনী তফসিল নিম্নরূপ: মনোনয়ন পত্র সংগ্রহ ২৩-২৫ মার্চ ২০১৯, মনোনয়ন পত্র জমা ২৭-২৮ মার্চ ২০১৯, মনোনয়ন পত্র বাছাই ২৯ মার্চ ২০১৯, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ মার্চ ২০১৯, প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ৩১মার্চ ২০১৯, নির্বাচনের তারিখ ৫ এপ্রিল ২০১৯। সার্বিক যোগাযোগ: প্রধান নির্বাচন কমিশনারের বাসভবন ৮২/সি, দেওয়ানজি পুকুর লেইন, রহমতগঞ্জ, চট্টগ্রাম। মোবাইল নম্বর: ০১৮২০-০৩০৩০৩।প্রেস বিজ্ঞপ্তি।