হিলাগাজীপাাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়স্থ ৫১নং হিলাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার ৪৯তম দিবস উদযাপন ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা পারভীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লিটন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নিউজ বিবিসি টুয়েন্টিফোর ডট কম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক আয়নুর নাহার চৌধুরী, কৃষ্ণা বসাক, রুনা বালা দেবী, রেখা সুলতানা, শুকুর আলী, লাকী আক্তার, নাছরিন আকতার প্রমুখ।
প্রধান অতিথি শিশুদের কাছে স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের প্রতি অনুরোধ জানান।