রাঙ্গুনিয়ায় সৌদি প্রবাসী মুহাম্মদ নজরুল ইসলাম এর দাফন আজ
নিউজ ডেস্ক: সাউদী আরব প্রবাসী মুহাম্মদ নজরুল ইসলাম-এর জানাযার নামায আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টায় রাঙ্গুনিয়া শান্তিনিকেতন গ্রামের মিয়াজীপাড়ার মাওলানা দৌলতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে মিয়াজীপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি গত ২৫ মার্চ ২০১৯ ভোর রাতে জেদ্দা গুলাইল জিদানী হসপিটালে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি মাতা, স্ত্রী, ২ কন্যা, ১ পুত্র, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তিনি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রবীণ মুদাররিস এবং রাঙ্গুনিয়া মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের চাচাতো ভাই।
তার আকষ্মিক ইন্তিকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, মানবাধিকার নেতৃবৃন্দ ও সমাজবাসী গভীরভাবে শোকজ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করেন।