এশিয়ার বৃহত্তম আমগাছ পরিদর্শনে আইজিপি (অতি.) মোখলেসুর রহমান
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ হেড কুয়াটারর্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান মঙ্গলবার ২৩ এপ্রিল দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী নয়াবাড়ী গ্রামে অবস্থিত এশিয়ার বৃহত্তম প্রায় দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী দুই বিঘা জুড়ে আমগাছটি একনজরে পরিদর্শন করেছেন।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী নয়াবাড়ী গ্রামে আমগাছটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সত্যিকারে এশিয়ার সর্ববৃহৎ এই আমগাছ বলা যায়। এই গাছটিকে পযটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। এজন্য তিনি ব্যক্তিগত ভাবে পর্যটন কেন্দ্রের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কাজ করার আশ্বাস প্রদান করেন। তিনি আমগাছটির মালিক নুর ইসলামকে গাছটির সঠিক বয়স নির্ধারনের জন্য কৃষি অফিসকে জরিপ করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক, স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান মোঃ আকালু, ইউপি সদস্য আব্দুল মতিন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মী বৃন্দ।