--- বিজ্ঞাপন ---

জয়পুরহাটে গবেষনা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: “জীবনের জন্য বিজ্ঞান, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন”- এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে গবষেণা ও উন্নয়ন এবং শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালর্জি এর সম্মেলন কক্ষে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, বিসিএসআইআর এর যুগ্ম-সচিব মোহাম্মদ শওকত আলী, জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জয়পুরহাট আইএমএমএম এর পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, গবেষনা সমন্বয়কারী হোসেনে আরা, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মধুসুদন সাহা, সারমিন সুলতানা, সায়েন্টিফিক অফিসার শামস শাহরিয়ার।
সেমিনারে বক্তারা জনকল্যানে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.