জয়পুরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে বুধবার দুপুরে জেলা নার্সিং ইনষ্টিটিউিট সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রাশেদ মোবারক। মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৈতি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ। এ সময় জেলায় কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জয়পুরহাটে পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জয়পুরহাট স্বাস্থ্য বিভাগ।