--- বিজ্ঞাপন ---

প্রধানমন্ত্রী পারেন আড়াই কোটি মানুষের মুখের হাসি ফোটাতে

0
নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ পি এস ডি, ডায়মন্ড ও ক্রাউন যারা আছেন সবাইকে অনুরোধ করে বলছি। এ মূহুর্তে নন্দলালের মত ভীতু হয়ে ঘরে বসে থাকা ঠিক হবে না। কাউকে হেয় বা ছোট করার জন্য বলছিনা। আদেশ ও করছিনা, উপদেশ ও দিচ্ছি না।
যা বলছি পেটের ক্ষুধা থেকে পেটের তাড়নায়। আর চলতে পারছি না, ঘরে ভাত নেই,পড়নে বস্ত্র নেই, বাসা ভাড়া দিতে পারছিনা। আপনারা যারা ১ কোটি টাকার মার্সেডিস ২৫ লাখ টাকার পাজেরো উপঢোউকন পেয়েছেন- তাদেরকে ছাড়া বাকী সবাই অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছি। আপনারা এ মূহুর্তে ভীতু কাপুরুষের মত চুপ চাপ ঘরে বসে না থেকে অন্ততঃ ৩০ মিনিট জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে কথা বলার ব্যবস্হা করেন। সাক্ষাতে খোলামেলা বুঝিয়ে বলেন আমাদের দুঃখ দূর্দশার কথা। তিনি ও মানুষ বুঝিয়ে বলতে পারলে বুঝবে না এমন নয়। নিশ্চই একটা পজেটিভ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ।
(ক) নেত্রীর কাছে তুলে ধরেনঃ গত ১৬ তারিখের শুনানির ফলাফল,আদালতের কাছে দুদকের আইনজীবী ও স্বাক্ষীর নাজেহাল নাস্তানুবাদের কথা।
( খ) তুলে ধরেনঃ বাংলাদেশ ব্যাংকের চুড়ান্ত প্রতিবেদনে সাফ জানায়ে দিয়াছে- ডেসটিনি কোন অর্থ পাচার করেনি,প্রমানিত হয়নি অবৈধ ব্যাংকিংও।
( গ) তুলে ধরেনঃ অর্থ মন্ত্রনালয় বলে দিয়াছে- ডেসটিনির অনিয়মার তথ্য অর্থ মন্ত্রনালয়ে নেই।
( ঘ) তুলে ধরেনঃ আদালত ঘটিত তদন্ত কমিটিও তদন্ত করে ডেসটিনির অর্থ পাচার বা অবৈধ লেনদেন পায়নি। (ঙ) আরো তুলে ধরেনঃ আমরা বিনিয়োগকারীরা দফায় দফায় মানববন্ধন করেছি,সংবাদ সম্মেলন করেছি,স্মারকলিপি দিয়াছি।কোম্পানীকে বাঁচাতে, আমাদের এমডি,চেয়ারম্যানের মুক্তির জন্য।ডেসটিনি কিংবা মেনেজম্যাট আমাদের সাথে কোন প্রকারের প্রতারনা করেনি।করলে এতকিছু করার প্রশ্নই উঠত না।আজ ৭ বছর যাবত চোঁখের জল ফেলতে ফেলতে ডেসটিনি মুক্তির কামনা করতাম না।এমনকি আপনার কাছ পর্যন্ত আসতাম না।
( চ) তুলে ধরেনঃ আজ ৭ বছরেও আমাদের ৪৫ লক্ষ গ্রাহক থেকে কেউ ১ টিও অভিযোগ করেনি।
এরপর আর নেত্রীর কি প্রমানের প্রয়োজন হবে? বলেন আমরা টাকা ফেরত চাইনা,এমডি ও চেয়ারম্যান আমাদের সাথে প্রতারনা করেনি।কোম্পানীর বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। আমরা আমাদের এমডি,চেয়ারম্যানের মুক্তি চাই। কর্ম করে, সৎপথে বাঁচতে চাই। ডেসটিনির মুক্তি চাই।এখন আপনার ইনসাফ ও ধর্ম। আমরা ৪৫ লক্ষ তথা ২.৫ কোটি মানুষকে বাঁচাতে দয়া করবেন কি না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আল্লাহর দিকে তাকিয়ে ৪৫ লক্ষ পরিবারকে দয়া করুন।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.