ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নতুন ভবনের ভিত্তিস্থাপন
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২৬ এপ্রিল শুক্রবার বিকেল বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঠাকুরগাঁও -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও মোনাজাত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক সহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।