--- বিজ্ঞাপন ---

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

0
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২২ তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১০ টায় সমিতির হাসপাতল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দল আজিজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী (জিপি), জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ, পাঁচবিবি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররুখ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু প্রমূখ।
সভায় আগামী দিনে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি’র কার্যক্রম ও রোগী সেবার মান বৃদ্ধি করা সহ এই সমিতিকে একটি পূর্নাঙ্গ রুপে ডায়াবেটিক হাসপাতাল স্থাপনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে ডায়াবেটিক রোগীদের সেবা বড়াতে চক্ষু, দাত, হার্ড ও কিডনী বিভাগ খোলার আশ্বাস দেন সমিতির নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.