--- বিজ্ঞাপন ---

বালিয়াডাঙ্গীতে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২৭ এপ্রিল শনিবার সকালে পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৯-২০ অর্থ বছরের খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত খসড়া বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম আলী (ইউপি সদস্য) ও স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নবাগত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, আরও উপস্থিত ছিলেন পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেল, বীর মুক্তিযোদ্ধা মকসেদুর রহমান, পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, পাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, পাড়িয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম, খসড়া বাজেট উপস্থাপন করেন পাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব দিনেশ চন্দ্র সিংহ, খসড়া রাজস্ব আয় পরিমাণ ৯,২৮,০০০- ১০,৩২,২০০ রাজস্ব উদ্ভীদ উন্নয়ন তহবিল ৭৫,৮০০ মোট ১১,০৮,০০০ ব্যয়ের যোগফল ৫৭,৮৭,৮০০ উদ্বৃদ্ধ তহবিল ১,৪৫,০০০ সর্বমোট ৫৯,৩২,৮০০ টাকা মাত্র। খসড়া বাজেটের পরিমাণ ৭০,৪০,৮০০/- টাকা মাত্র।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.