--- বিজ্ঞাপন ---

রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরে দিনব্যাপী প্রশিক্ষণ

0

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)- ২ প্রকল্পের আওতায় মৎস্য দপ্তরে সিআইজি লিডার্সদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) মৎস্য দপ্তরে ১০ টি সিআইজির ৩০ জন প্রতিনিধি(সভাপতি/সাধারণ সম্পাদক/কোষাধ্যক্ষ)প্রশিক্ষনে অংশগ্রহন করেন। প্রশিক্ষনে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক। প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না।
প্রশিক্ষণে দল সম্পর্কে ধারণা, দল গঠন চক্র, দলীয় সদস্য ব্যবস্থাপনা, মাছচাষ প্রযুক্তি প্রদর্শনী, পুকুর রেকর্ড বই ব্যবহার, এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড, সমবায় উপবিধি, সমবায় নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
উল্লেখ্য রাঙ্গুনিয়ায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় ৩০ টি সিআইজ গ্রুপ রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.