--- বিজ্ঞাপন ---

রাঙ্গুনিয়ায় দিনব্যাপী কর মেলা উপলক্ষে শোভাযাত্রা

0

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং এওয়াক ও সেন্টার ফর ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় দিনব্যাপী কর মেলা উদযাপন করা হয়। রোববার (২৮ এপ্রিল) সকালে উদ্বোধনী , শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রহিম উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম চৌধুরী, ইউপি সচিব মিন্টু দত্ত , ইউপি সদস্য তাপস চক্রবত্তী লাভলু, শিক্ষক ও কণ্ঠশিল্পি রাতুল বৈদ্য, এওয়াক কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এওয়াকের ব্যবস্থাপক সনজিৎ কুমার, সমন্বয়কারী সমীর বড়–য়া, এওয়াকের নির্বানীতোষ সাহা, মাহাবুবুর রহমান, মো. শহিদুল ইসলাম ও পপি বড়ুয়া।
এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী বলেন , ইউনিয়ন পরিষদের আওতায় সকল জনগনকে ইউনিয়ন পরিষদকে কর প্রদানের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষে কর মেলার আয়োজন করা হয়। মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি থেরাপী সেবা, ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, কর গ্রহন , স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.