--- বিজ্ঞাপন ---

রাউজানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

0

নিউজ ডেস্ক: রাউজানে অস্ত্র গুলি মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই নুর নবীর নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৭ এপ্রিল শনিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া গ্রামিন ব্যাংকের অফিসের সামনে হাফেজ বজরূর রহমান সড়কে চেকপোষ্ট বসিয়ে সড়কে চলাচলরত যানবাহন ও সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনকে তল্লাসী করার সময়ে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার মৃত ইউছুপের পুত্র হারুন উর রশিদ (৪৬) এর দেহ তল্লাসী করে তার কাছ থেকে একটি দেশীয় তৈয়ারী পিস্তল তিন রাউন্ড কার্তুজ ও ৩০পিস ইয়াবা ট্যবলয়েট উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে আটক হারুন উর রশিদের বিরুদ্ধে ২৮ এপ্রিল রবিবার রাউজান থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়। রবিবার হারুন উর রশিদকে পুলিশ আদালতে সোর্পদ করে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.