--- বিজ্ঞাপন ---

চবি শাহজালাল হলের প্রভোস্টকে অব্যাহতি

0

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।ওই হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির মুখে ২৮ এপ্রিল রোববার দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে অব্যাহতি দেন। চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পানির সমস্যা, টয়লেট অপরিষ্কার, ছাদ থেকে পলেস্তরা খসে পড়াসহ নানা সমস্যায় জর্জরিত শাহজালাল হল।দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকরি কোনো পদক্ষেপ নেননি ওই হলের প্রভোস্ট সুলতান আহমদ। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলনও করেন শিক্ষার্থীরা। গত ২৪ এপ্রিলও হলে তালা ঝুলিয়ে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে উপাচার্য প্রভোস্টের পদ থেকে তাকে অব্যাহতি দেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.