মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়- দেখার কেউ নেই ? কাতিহার হাটে গরু, ছাগল, ধান, সরিষা ও গম সহ প্রতিটি পণ্যের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে । এতে প্রশাসনের মাথার ব্যথা দেখা যায়নি একটুকুও, তাই দেখার কেউ নেই ? গরীব অসহায় মানুষের পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা । রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কাতিহার গরু , ছাগলের হাট । ২৭ এপ্রিল শনিবার বিকালে কাতিহার হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সহকার কর্তৃক নির্ধারিত টোলের চেয়ে বেশি পরিমাণ টোল আদায় করার সততা পাওয়া যায় । সরকার কর্তৃক নির্ধারিত গুরুর প্রতি ২৩০ টাকার বদলে ২৭০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকার বদলে ১৩০ টাকা আদায় করা হচ্ছে । বাইসাইকেল ৯০ টাকার বদলে ২৩০ টাকা , সরিষার বস্তা প্রতি ৩৫ টাকা, গম বস্তাপ্রতি ২৫ টাকা এভাবে প্রতিটি পণ্যে অতিরিক্ত টোল আদায়ের সততা পাওয়া যায় । উল্লেখ্য যে হাটে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থেকে বাধ্যতামূলক টোল আদায় করা হয় । এভাবে প্রতিবছর গরীব অসহায় মানুষের পকেট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেওয়া হচ্ছে । অথচ গত বছরের তুলনায় এ বছর গুরু প্রতি ৫০ টাকা বেশি হারে টোল আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয় । তথাপি আরও অতিরিক্ত ২০ টাকা বেশি হারে টোল আদায়কে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নয়নপুরের রেজাউল, বিশ্রামপুর এর বাবুল, বোন বাড়ির প্রতাপ চন্দ্র রায়, সহ আরো অনেকে জানান গরু প্রতি ২৫০ টাকা, ছাগল ১৩০ টাকা, বাইসাইকেল ২৬০ টাকা হারে টোল আদায় করছে ইজারাদার। উল্লেখ্য ২৮ এপ্রিল নেকমরদ হাটে গুরু প্রতি ২৬০ টাকা ছাগল প্রতি ১৩০ বাইসাইকেল ২৬০ টাকা হারে বাধ্যতামূলকভাবে টোল আদায় করছে হাট ইজারাদার । হাট বন্দোবস্তকারী তোজাম্মেল হকের সাথে এ ব্যাপারে কথা বলা হলে গরু ২৫০ টাকা ছাগল পতি ১৩০ টাকা হারে টোল আদায়ের সততা স্বীকার করেন । অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন, আমি এ সিলেন্ট একা পেরে উঠতে পারছি না । আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বলেছি দেখা যাক তিনারা কি পদক্ষেপ নেন । অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে সকলের সহযোগিতা দরকার ।
--- বিজ্ঞাপন ---