--- বিজ্ঞাপন ---

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’।
সকাল সাড়ে ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে লিগ্যাল এইড দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৫টি স্টল বসেছে।
পরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এরপর জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূরের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ফাহ্দ বিন আমিন চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা ও দায়রা জজ সিরাজ উদ-দৌলা কুতুবী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসীম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম হুমায়ুন কবির, প্রমুখ।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.