--- বিজ্ঞাপন ---

গেটে তালা লাগিয়ে অভিনব পন্থায় অবাধে চলছে কোচিং বাণিজ্য, প্রশাসন নিরব

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনাকে অমান্য করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষাগুরুরাই অবাধে কোচিং চালাচ্ছে। ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক দুলাল উদ্দিন টিউটোরিয়াল ক্লাসের নামে কোচিং চালাচ্ছে, এছাড়াও এভাবে অসংখ্য কোচিং সেন্টার অবাধে চালাচ্ছে তাদের কোচিং বাণিজ্য। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের বেশ কিছু এলাকায় ঘুরে দেখা যায়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে শহরের অসংখ্য কোচিং সেন্টার দিনে ও রাতের বেলায় কোচিং সেন্টারের মেইন গেটে বাইরের দিকে তালা দিয়ে ভিতরের অবাধে কোচিং করাচ্ছেন উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের।

১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আসন্ন এইচ এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি। কিন্তু এই নির্দেশনাকে তোয়াক্কা করছেন না ঠাকুরগাঁওয়ে কোচিং সেন্টারের কর্তৃপক্ষ ও শিক্ষকরা।

দেখা যায়, শহরের ঘোষপাড়ায় অবস্থিত রেনেসাঁ একাডেমি কেয়ারের মেইন গেটে তালা দিয়ে ভিতরের কোচিং করাচ্ছিলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংলিশ বিভাগের সহকারি অধ্যাপক দুলাল উদ্দিন। তাৎক্ষনিভাবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে বিষয়টি জানানো হলে তার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণি শিখা আশা ঘটনা স্থলে এলে, অধ্যাপক দুলাল উদ্দিন ভুল শিকার করে বলেন, আমার এটা করা ঠিক হয়নি।

এদিকে ঠাকুরগাঁওয়ের ইকো কলেজের প্রভাষক সূর্যমহন তার বাসায় উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদেরকে পড়ানোর সময় তিনিও ভুল শিকার করেন। এভাবেই ঠাকুরগাঁওয়ের কিছু অসাধু শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে কোচিং বাণিজ্য চালাচ্ছে। এদের ব্যাপারে প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন না  । ইহার কারন কি ? সাধারণ জনগণের প্রশ্ন ? প্রশাসন কি অসাধু শিক্ষক দের কাছ থেকে মাসে মাসুরা খাচ্ছেন ? কোচিং বন্ধের গেজেট প্রকাশ হয়েছে । আইন বাস্তবায়ন করা হয়েছে। এরপরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসাধু শিক্ষকরা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন । ঠাকুরগাঁও জেলায় কোচিং বন্ধের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি । তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি কামনা করছেন ঠাকুরগাঁওয়ে শিক্ষিত অভিজ্ঞ মহল গণ ।  জরুরিভাবে ঠাকুরগাঁয়ে কোচিং বাণিজ্য বন্ধের জন্য জোর দাবি জানিয়েছেন মন্ত্রীর কাছে এলাকাবাসী ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.