--- বিজ্ঞাপন ---

লোহাগাড়ায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

0

নিউজ ডেস্ক: চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালাকসহ ৫ যাত্রী আহত হয়েছে ।

২মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, সাতকানিয়া উপজেলার ছদাহ নুনু চৌধুরী বাড়ির মাসুদ করিম(২৮) একই উপজেলার গোয়াজর পাড়ার মঈনুল (২৮) ঠাকুর দীঘীর ব্যাংক এশিয়ার কর্মকর্তা লাচ্ছু খান (৩৫) , লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান এলাকার আহমদ হোসেনের পুত্র সাইফুদ্দিন (৩০)ও বান্দরবান জেলার শোয়ালক এলাকার গাড়ি চালাক জাহাঙ্গীর (১৮) । এদের মধ্যে মাসুদ ও মাঈনুকে চমেকে প্রেরণ করা হয়েছে । বাকি ৩ আহতরা হাসপাতলে চিকিত্‍সাধীন রয়েছেন ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়ার কেরানীহাট থেকে একটি যাত্রীবাহী লেগুনা লোহাগাড়ায় আসছিল। লেগুনাটি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত লেগুনা উদ্ধার করেছে পুলিশ ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.