সৈয়্যদবাড়ী দরবার শরীফে ইমাম আজম আবু হানিফা (রা.) ও বায়েজিদ বোস্তামী (রহ.) এর ওরশ শরীফ উদযাপন
নিউজ ডেস্ক: সৈয়্যদবাড়ী দরবার শরীফে ইমাম আজম আবু হানিফা (রা.) ও সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামী (রহ.) এর ওরশ শরীফ উপলক্ষে খতমে গাউছিয়া আলোচনা সভা, গাউছিয়া শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল ২ মে বৃহস্পতিবার হযরত আজীম উদ্দীন আল আরবী (রহ.)-মসজিদে অনুষ্ঠিত হয়।
সৈয়্যদবাড়ী দরবার শরীফ কমপ্লেক্সের আলহাজ্ব সৈয়্যদ আবুল উলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সৈয়্যদ মেজবাহ উদ্দিন শওকত’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী ফরহাদাবাদী, বিশেষ অতিথি ছিলেন
সৈয়্যদবাড়ী দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন নঈমী, পেশ ইমাম মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু মুছা আশারি, তিনচৌদিয়া বদু মিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুসলেহ উদ্দিন জাবেদ, মাওলানা মহিউদ্দিন নেছারি, সৈয়্যদ রোকন উদ্দিন, সৈয়্যদ সোলায়মান, কমপ্লেক্সের অর্থ সম্পাদক সৈয়্যদ মুহাম্মদ রোকন উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পীরে তরিকত সৈয়্যদ মছিহুদ্দৌলা (ম জি আ) বলেন, আওলাদে রাসূল সৈয়্যদ আজিম উদ্দিন আল আরবী (রাহ.)-এর মত আউলিয়ায়ে কিরাম মাতৃভূমি আরব দেশ থেকে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম সুপ্রতিষ্ঠা করেন। এদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। তাঁদের দেখানো পথ অনুসরণ করলে মানুষ হানাহানি, হিংষা-বিদ্বেষমুক্ত জীবন গড়তে পারবে। তাতেই শান্তি, কল্যাণ ও মর্যাদা নিহিত। শেষে বিশ্ব মুসলিমের কল্যাণে মহান আল্লাহর দরবারে দু’আ মুনাজাত করেন প্রধান অতিথি।