--- বিজ্ঞাপন ---

ফ্লাইওভারের নিচে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত সিডিএর বোর্ড সভায় অনুমোদন

0

নিউজ ডেস্ক: পার্কিংয়ের জন্য নগরীর ব্যস্ততম এলাকা জিইসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের ২৮ থেকে ২৫ নম্বর পিলারের মধ্যবর্তী ফাঁকা জায়গা হোটেল দি পেনিনসুলাকে জায়গা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ রবিবার (৫ মে) সিডিএর ৪৩৫ তম বোর্ড সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সিডিএ জানায়, ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণে প্রতি মাসে ১২ লাখ টাকা খরচ হয়। এ খরচ মেটাতে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে সড়ক বিভাজকের ওপর দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সেটি আইনি জটিলতায় থেমে যায়।

তবে ফ্লাইওভারের নিচে পার্কিংয়ের স্থান তৈরি করা হলে সেখানে যানজট সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা করছেন নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট চওড়া আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪৫৭ কোটি টাকা। এটি চালু হওয়ার পর নগরের জিইসি মোড়, ষোলশহর, দুই নম্বর গেট ও মুরাদপুর মোড়ে অসহনীয় যানজট কমে গেছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.