লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের সফল অস্ত্রোপচার
নিউজ ডেস্ক: লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে গতকাল শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। রবিবার দুপুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসকের পরিচর্যায় রয়েছেন।
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed