--- বিজ্ঞাপন ---

রাঙ্গুনিয়ায় ৭ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রীর, পরিবারের দাবী অপহরণ

0

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রী। গত ২৮ এপ্রিল মাদ্রাসা যাওয়ার পথে উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজী টিলা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এই ঘটনায় গত ৪ মে বিকালে রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়রী করেছেন নিখোঁজ ছাত্রীর মা। তবে মায়ের দাবী তার মেয়েকে পরিকল্পীতভাবে অপহরণ করা হয়েছে। নিখোঁজের ৭ দিনেও রবিবার (৫ মে) পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রীর মা জয়নাব বেগম বলেন, ‘আমার মেয়ে শিলক মতিউল উলুম মাদ্রাসায় পড়ালেখা করে। গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বোরখা ও কালো ব্যাগ হাতে মাদ্রাসায় আসার পর সে আর বাড়ি ফেরেনি। পরে দুপুর ২টার পরেও সে ঘরে না ফিরলে তার খোঁজ নিতে মাদ্রাসায় যায়। সেখানে গিয়ে তাকে না পেলে আত্মিয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তবে এদিন রাতে বাড়ি ফেরার পথে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানায়, মিনাগাজির টিলা এলাকার মুন্সি মিয়ার পুত্র ভেড়া গিয়াস জোর পূর্বক আমার মেয়েকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এদিন রাত ৩টার দিকে আমার মেয়ে অচেনা একটি নাম্বার থেকে ফোন করে বলে, “মা আমাকে ভেড়া গিয়াস ধরে এনে অচেনা ঘর একটিতে বেঁধে রেখেছে, মা আমাকে বাঁচাও” এই কথা বলে সে ফোন কেটে দেয়। পরে নাম্বারটিতে আমি বেশ কয়েকবার ফোন করলে আর ফোন যায়নি। এদিকে ভোর হওয়ার সাথে সাথে আমি ভেড়া গিয়াসের ঘরে গিয়ে তার বাবার পায়ে ধরে আমার মেয়েকে ফিরিয়ে দিতে বলি। তিনি কিছুই জানেন না জানিয়ে বলেন, “আমার ছেলে অপহরণ করলে তিন দিনের মধ্যে তোমার মেয়েকে এনে দেব”। কিন্তু ঘটনার এতোদিনেও আমার মেয়েকে খুঁজে পায়নি। এরআগেও ভেড়া গিয়াস মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আমার মেয়েকে বিভিন্ন ভাবে হয়রানি করতো। বিষয়টি তখন আমি গণ্যমান্য ব্যক্তিদের বললে তারা তাকে শাসালে কিছুদিন বিরক্ত করা বন্ধ রেখেছিল।’
শিলক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মুজিবুর রহমান বলেন, ‘মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ব্যাপারে অভিযোগ পাওয়ার পর থেকে তাদে উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে। মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা গেলে এটি অপহরণ না নিখোঁজ সেই ব্যাপারে জানা যাবে।’

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.