--- বিজ্ঞাপন ---

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনোর আয়োজনে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান । ৬ মে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৈমুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফোরাতুন নাহার। পরে বিগত বছরগুলোর কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের সফলতার কারণে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সদর উপজেলা  ২১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.