--- বিজ্ঞাপন ---

রমজান (কবিতা): সৈয়দ ইসমাইল হোসেন জনি

0

রমজান
সৈয়দ ইসমাইল হোসেন জনি
এসেছে রমজান
ওহে মুসলমান
রোজা রাখো সবে,
গাও আল্লাহ্‌র গান
খাঁটি করো ঈমান
মনে শান্তি হবে ।
মন্দ কাজে হইওনা যুক্ত
মনকে করো কলুষ মুক্ত
কুপথে যেওনা কভু
মুছে ফেলো সব গ্লানি যতো
ইবাদত করো অবিরত
খুশী হবে মহাপ্রভু ।
শপথ করো রমজানেতে
আর কভু যাবেনা কুপথে
যতদিন বেঁচে রবে,
আল্লাহ্‌ পাক খুশী হলে
পাপগুলো যাবে চলে
দোযখ হারাম হবে ।
এস.আই.জনি রোজা রেখে
চলবেনা আর একেবেকে
হেদায়েত করো দান,
কোনো সন্দেহ নাইকো মনে
এক বাক্যে মানে সর্বজনে
শ্রেষ্ঠ মাহে রমজান ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.