--- বিজ্ঞাপন ---

এ্যাড.অরুনাংশু দত্ত টিটোর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।সদর উপজেলা চেয়ারম্যান ছাড়াও তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার(৭ মে) সকাল ১১টায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে যান তিনি এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।দায়িত্ব গ্রহনকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহন শেষে তিনি বলেন, উপজেলাবাসির সুখে-দূ:খে তাদের পাশে থেকে জনগণের উন্নয়নে কাজ করে যাবো এবং ঠাকুরগাঁও সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা করনীয় আমি তাই করবো।এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ এর ২য় ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে আওয়ামীলীগ থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আ: রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাসহুরা বেগম হুরা। তাঁরা গত ৮ এপ্রিল রংপুরে বিভাগীয় কমিশনারের কাছে শপথ গ্রহণ করেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.