নিউজ ডেস্ক: নগরীর কোতোয়ালি থানার আলকরণ মোড় থেকে ২৭টি আসনের ১৪টি ট্রেনের টিকিটসহ এক কালোবাজারীকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার গ্রেফতার মোঃ আব্দুর নুর ওরফে শাহীন (৩৫) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত বজল আহাম্মদের পুত্র। তার বাসা নগরীর ফিরিঙ্গীবাজার জেলে পাড়ায়। টিকিটগুলো আন্তঃনগর সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেসের।
ডিবি পুলিশ জানায়, ওই আসামী উক্ত ট্রেনের টিকিটগুলো কাউন্টারম্যান, আরএনবি এবং রেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে সংগ্রহ করে। পরে এসব টিকিট অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
--- বিজ্ঞাপন ---
পূর্ববর্তী সংবাদ