--- বিজ্ঞাপন ---

জয়পুরহাটে মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

0
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চত্ত্বর এলাকা থেকে দুইটি ছিনতাইকৃত মোটরসাইকেলসহ খোরশেদ আলম (৩২) ও আব্দুল খালেক (৩৮) নামে দুই মোটরসাইকেল ছিনতাইকারী চক্রেরস সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- খোরশেদ পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আব্দুল জব্বার মোল্লার পুত্র, খালেক একই উপজেলার ধুরইল গ্রামের মোকছেদ আলী পুত্র।
র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, শনিবার রাতে নওদা এলাকার এক চা দোকানে রতন নামে এক সাইকেল আরোহী মোটরসাইকেল রেখে চা খাওয়ার সময় ওই দুই ছিনতাইকারী কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবকে খবর দিলে র‌্যাবের টহলদল পাঁচবিবি উপজেলা চত্ত্বর এলাকা থেকে দুইটি ছিনতাইকৃত মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করে।
উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল ছিনতাইয়ের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ধৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা হয়েছে।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.