--- বিজ্ঞাপন ---

অমিত মুহুরী হত্যায় ৫ দিনের রিমান্ডে রিপন

0

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের ঘটনায় অভিযুক্ত আসামি রিপন নাথকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৩ জুন) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।

মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রিপন নাথের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। মামলায় এজাহারে নাশির আহমেদ উল্লেখ করেন- হাজতি রিপন নাথ অর্ধ ভাঙা একটি ইট দিয়ে অমিত মুহুরীর মাথায় আঘাত করতে থাকে। গুরুতর আহত অমিত মুহুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে।’

অভিযুক্ত রিপন নাথ সীতাকুণ্ড উপজেলার ফেদা নগর হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে। সে পাহাড়তলী থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি আছে।

খুনের শিকার অমিত মুহুরী কোতোয়ালী থানার নন্দনকানন গোলাপ সিং লেইনের অরুন মুহুরীর ছেলে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.