--- বিজ্ঞাপন ---

পাহাড় ধসের আশঙ্কা

0

পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। খোলো হয়েছে ৪আশ্রয়কেন্দ্র। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার পরও রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকানো গেল না।

কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। ভারী বৃষ্টির পর কাঁদামাটির নিচে চাপা পড়ে তারা। আজ দুপুর দিকে কর্নফুলী পেপার মিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাহমিনা আক্তার (২৫) ও উজ্জ্বল মল্লিক (৩)। এসময় ঘরের ভেতর থাকা সুনীল মল্লিকের পরিবারের উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের তাহমিনা আক্তার (২৫) ছাড়া বাকী সবাই বের হতে আসতে সক্ষম হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে উজ্জ্বল মল্লিক ও তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে।

বিভিন্ন স্থানে পাহাড় ধস ও বৃষ্টির তোড়ে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি।

লাগাতার বৃষ্টির কারণে মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.