--- বিজ্ঞাপন ---

৬ জনের লাশ উদ্ধার

0

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ওসি খায়রুজ্জামান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সমুদ্রে সৈকতে থাকা কর্মীরা সৈকতে লাশগুলো ভেসে আসার খবর দেয়। এরপর পুলিশ সীগাল পয়েন্টে গিয়ে ৬ জনের লাশ উদ্ধার করে। তারা রোহিঙ্গা নাকি জেলে এটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের একটু অদূরে একটি মাছ ধরার নৌকাও উদ্ধার হয়। যাতে মাছ ধরার জালও রয়েছে। তাই নিহতরা জেলেও হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ট্রলারটি বাংলাদেশ না মিয়ানমারের, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান ওসি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.