--- বিজ্ঞাপন ---

যেখানে বিপর্যয় সেখানেই উপস্থিত আর্ত মানবতার সেবক যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকগন।

0

স্বেচ্ছায় সেবা প্রদানকারী যুব স্বেচ্ছাসেবক তারাই যাদের বুকে আছে বল, মনে আছে জোড়। স্বেচ্ছায় সেবা দিতে যাদের নেই ভয় এইতো সেরা সেবক দ্বারা স্বেচ্ছাসেবীদের জয়। বিগত ২০১৭ সালের পাহাড় ধসের মতো ২০১৯ সালে যাতে সেই ক্ষয়-ক্ষতি না হয় সে আশা উদ্দীপনাকে বুকে নিয়ে রাত দিন এক করে প্রবল বৃষ্টিতেও কাজ করে গিয়েছে যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিট সহ ইউনিটের আওতাধীন ০৭ উপজেলার যুব স্বেচ্ছাসেবকগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগী সংগঠন হিসাবে যেকোন দূর্যোগে যে গতিতে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা-উপজেলার সকল যুব স্বেচ্ছাসেবকগণ তাদের কাছে অনেকটাই ঋণী আমাদের রাঙামাটি জনসাধারণরা।

বাঘাইছড়ির বন্যায় মানুষকে জনসচেতনতা- আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ- ত্রাণ বিতরণ, নানিয়ারচরে বন্যা-পাহাড় ধস-ত্রাণ-আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ-জনসচেতনতা করা-আশ্রয়কেন্দ্র বসবাস উপযোগি করা, কাপ্তাইয়ের পাহাড় ধসে প্রাথমিক চিকিৎসা-সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা-আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ-জনসচেতনতায় মাইকি, কাউখালীতে ঘাগড়ার রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভাঙ্গনরোধে বাধ দেওয়ার কাজ করা-আশ্রয়কেন্দ্রে মানুষকে নিয়ে যাওয়া-মাইকিং করা, রাজস্থলীতে ধ্বসের আশঙ্কায় থাকা মানুষদের নিরাপদ স্থানে আনা-আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ-ত্রাণ বিতরণ-আশ্রয়কেন্দ্র বসবাস উপযোগি করা, লংগদুতে ত্রাণ বিতরণ-আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া, এবং রাঙামাটি সদরের বেশ কিছু ঝুঁকিপূর্ণ জায়গা হতে মানুষ নিরাপদ স্থানে নেওয়া-মাইকিং করা- আশ্রয়কেন্দ্রে মানুষদের খবর নেওয়া সহ আরো বেশ কিছু জায়গায় প্রাকৃতিক এবং মানবসৃষ্ঠ সকল দূর্যোগে আর্ত মানবতার সেবায় কাজ করে গিয়েছে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

 

এই পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা-উপজেলায় ০৭টি উপজেলা ইউনিটে মোট ৫২৭(পাঁচশত সাতাইশ)জন যুব স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় কাজ করছেন। যার মধ্যে ১২৪(একশত চব্বিশ)জন প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ৮৭(সাতাশি)জন প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রাপ্ত যুব স্বেচ্ছাসেবক কাজ করে। সহশিক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলার ২৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ১৪৩১ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও রাঙামাটিবাসী আরো জেনে আনন্দিত হবেন যে, এই সকল কাজ নিজ স্বেচ্ছায় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা। অনেকে বলে থাকে, এখানে মাথা পিছু ধায় করা ভাতা পেয়ে থাকে তাঁরা। স্পষ্ট করে জেনে নিন এখানে কোন ভাতা বা টাকার জন্য কোন স্বেচ্ছাসেবক কাজ করেনা।

সম্পুর্ন নিজ ঘরের খেয়ে পরের সেবা করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের সকল যুব স্বেচ্ছাসেবকরা। এতে করে লাভ হচ্ছে তারা বাস্তবতা সম্পর্কে জানছে, সমাজের বিশৃঙ্খল কাজ থেকে দূরে থাকছে এবং নিজেকে একজন মহৎ মানুষ হিসাবে গড়ে তুলছে এই সকল কাজের মাধ্যমে। সারা বিশ্বের ১৯১টি দেশে সাড়া জাগানো এই সংগঠনের সকল যুব সদস্য নিজে গর্বে করে বলতে পারে আমি যুব রেড ক্রিসেন্টের একজন গর্বিত সদস্য। সেবা তো সেই দেয় যে নিজেকে সেবক মনে করেন। স্কুল-কলেজ সহ জেলা উপজেলায় প্রতিটি জায়গায় রেড ক্রিসেন্টের যুব সদস্যদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা বিশ্বের শ্রেষ্ঠ সংগঠনটি রাঙ্গামাটিতেও তাদের মানব-সেবা কার্যক্রম পরিচালনা করে শ্রেষ্ঠ অবস্থান ধরে রেখেছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.